Homeসর্বশেষ৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

Published on

spot_img

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। মনোনীতদের মধ্যে বিএনপির চারজন সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধি রয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনের প্রথম দিনের বৈঠকে তাদের নাম ঘোষণা করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি নিজেই অধিবেশনে সভাপতিত্ব করেন।

নতুন সভাপতিমণ্ডলীতে স্থান পাওয়া সংসদ সদস্যরা হলেন—নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান, চট্টগ্রাম-১২ আসনের সরওয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মুহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী এবং সংরক্ষিত নারী আসন-৩-এর রাশেদা বেগম হীরা।

দলীয় বিবেচনায় মো. শাহজাহান, সরওয়ার জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির ও রাশেদা বেগম হীরা বিএনপির সংসদ সদস্য।

অপরদিকে শাহজাহান চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি।
সংসদের কার্যপ্রণালি বিধি অনুসারে, স্পিকার ও ডেপুটি স্পিকার দুজনই অনুপস্থিত থাকলে সভাপতিমণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে যেকোনো একজন সংসদ অধিবেশন পরিচালনার দায়িত্ব পালন করেন।

স্বাধীন/সা.এ.

Latest articles

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

More like this