Homeসর্বশেষনড়াইলে ইয়াবাসহ কুয়েত ফেরত মামা-ভাগ্নে গ্রেপ্তার

নড়াইলে ইয়াবাসহ কুয়েত ফেরত মামা-ভাগ্নে গ্রেপ্তার

Published on

spot_img

নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কুয়েত ফেরত মামা-ভাগ্নেকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাতে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ আগে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ায় আহাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়ার আঃ রশিদ শেখের ছেলে আহাদ শেখ (৩৮), একই উপজেলার ভাটিয়া দক্ষিণপাড়ার সৈয়দ নওশের আলীর ছেলে সৈয়দ সাজ্জাদ আলী (৪৯)। আটক দুজন সম্পর্কে মামা-ভাগ্নে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি দল সোমবার সকাল ১১ টা থেকে ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত নড়াইল সদর উপজেলার মুলদাইড় পশ্চিমপাড়া আহাদ শেখের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায়। এ সময় বাড়ির বিভিন্ন কক্ষ ও আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করা হয়। পরে একটি কক্ষের কাঠের কাবিনেট ও একজনের লুঙ্গির কোচরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ২০০ পিস করে মোট ১ হাজার পিস কমলা রঙের এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক ওজন ১০০ গ্রাম। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা কওে আসছিলেন বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দুজনের মাছের ঘের রয়েছে। তারা দুজনে দীর্ঘদিন কুয়েতে প্রবাসী হিসেবে ছিলেন। তবে তাদের বিরুদ্ধে আগে কোন মামলার রেকোর্ড পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৬)- এর ৩৬ (১) সারণির ১০ (ক) ও ৪১ ধারায় নড়াইল সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। উদ্ধার করা আলামতসহ তাদের আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলছে।#

Latest articles

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

More like this