Homeসর্বশেষসাজেকে দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ গুলিবিদ্ধ: পাহাড়ে বাড়ছে আতঙ্ক

সাজেকে দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ গুলিবিদ্ধ: পাহাড়ে বাড়ছে আতঙ্ক

Published on

spot_img

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনাছড়া এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সাজেকের দুর্গম জনপদে নতুন করে সশস্ত্র তৎপরতা, আধিপত্য বিস্তার এবং পাহাড়ের অভ্যন্তরীণ সংঘাতের আশঙ্কা নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

স্থানীয়‘রা, জানায় রবিবার দিবাগত রাত সাড়ে সাতটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গৃহবধু অরুণা চাকমাকে গুলি করে পালিয়ে যায়। বিকট শব্দে গুলির আওয়াজ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং দ্রুত তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দীঘিনালা সেনা জোনে নিয়ে যায়। পরে সেনাবাহিনীর মেডিক্যাল অফিসারদের একটি টিম প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই ভিকটিমকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেন। বর্তমানে ঐ গৃহবধু চিকিৎসাধীন ও আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে খাগড়াছড়ির আবাসিক চিকিৎসক ডাক্তার রিপেল বাপ্পি চাকমা।

​খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রিপেল বাপ্পি চাকমা জানান, ‘বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন আশঙ্কামুক্ত এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

​আহত অরুণা চাকমার স্বামী সুরেশ চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) একজন কর্মী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্রে জানা যায়, সুরেশ চাকমা বর্তমানে একটি চাঁদাবাজির মামলায় কারাবন্দি রয়েছেন। স্বামীর রাজনৈতিক সংশ্লিষ্টতা ও মামলার জের ধরে এই হামলা চালানো হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন স্থানীয়রা।

​এদিকে সাজেকসহ রাঙামাটির বিভিন্ন দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে আঞ্চলিক দলগুলোর রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সশস্ত্র তৎপরতার অভিযোগ রয়েছে। এসব সংঘাতের ঘটনা জননিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন পক্ষের বিরোধ ও পাল্টাপাল্টি অবস্থানের ফলে সাধারণ পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ও ভীতি বিরাজ করছে।

তবে এ ঘটনার প্রকৃত নেপথ্য কারণ উদঘাটন, হামলাকারী দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত এবং সাজেক ও এর আশপাশের দুর্গম জনপদে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জোরালোভাবে কাজ করছে বলে জানিয়েছেন সাজেক থানার ওসি।

​সাজেক থানার অফিসার্স ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘খবর পাওয়ার পর পরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আমরা ভিকটিমের সঙ্গে কথা বলেছি। ভিকটিম বর্তমানে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসার পর ভিকটিম বা তাঁর পরিবার আমাদের নিকট লিখিত অভিযোগ দিলে আমরা নিয়মানুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে আমাদের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’



বাপ্পি/সা.এ

Latest articles

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

More like this

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...