Homeসর্বশেষপ্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ উচ্চপদস্থ কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ উচ্চপদস্থ কর্মকর্তা

Published on

spot_img

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৪ উচ্চপদস্থ কর্মকর্তা দুই সপ্তাহের এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে পাকিস্তান গেছেন। অতিরিক্ত সচিব ও যুগ্মসচিবসহ কর্মকর্তারা রোববার পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

পাকিস্তানের লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধিদলকে বিদায় জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

এর আগে প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন পাকিস্তানের হাইকমিশনার। অনুষ্ঠানে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাদার সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাইকমিশনার দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়ন এবং জনপ্রশাসনে সহযোগিতা সম্প্রসারণে উভয় দেশের নেতাদের দৃষ্টিভঙ্গি ও প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল গভর্ন্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ২০২৫ সালের আগস্টে ঢাকা সফরের সময় ঘোষিত পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের বিষয়টিও তুলে ধরেন হাইকমিশনার।

তিনি জানান, ২০২৬ সালে ১৭০ বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন। আরও ২০ শিক্ষার্থী শিগগিরই এসব বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

হাইকমিশনার আরও জানান, চলতি বছরের শুরুতে ১২ জন জ্যেষ্ঠ বাংলাদেশি সরকারি কর্মকর্তা প্রথম ব্যাচ হিসেবে এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেন। এবার ৩৪ কর্মকর্তার প্রতিনিধিদলটি দ্বিতীয় ব্যাচ হিসেবে এ প্রশিক্ষণে অংশ নিচ্ছে।

পাকিস্তান হাইকমিশনের মতে, ধারাবাহিক এ প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির উদ্যোগের অংশ।



সাজু/নিএ

Latest articles

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

More like this

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...