Homeসর্বশেষহাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি: চিফ প্রসিকিউটর

হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি: চিফ প্রসিকিউটর

Published on

spot_img

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনকে স্রেফ ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

দণ্ডিত শেখ হাসিনার আত্মসমর্পণের ইচ্ছার বিষয়ে বিস্তারিত জানাতে আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবে প্রসিকিউশন।

সোমবার (৯ নভেম্বর) এক প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর এ কথা জানান।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। নিজের স্বঘোষিত নির্বাসন ভেঙে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন।

জানা গেছে, লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা গত সোমবার দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এ আবেদন করেন।

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও আত্মসমর্পণের বিষয়ে প্রসিকিউশনের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।

সাজু/নিএ

Latest articles

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

More like this