Homeসর্বশেষ‘কলকাতায় বসে হুঙ্কার দিয়ে লাভ কী’, সাদ্দামকে হামীমের কটাক্ষ

‘কলকাতায় বসে হুঙ্কার দিয়ে লাভ কী’, সাদ্দামকে হামীমের কটাক্ষ

Published on

spot_img

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামীম। সাদ্দামকে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, বিদেশে অবস্থান করে হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না।

রোববার (৮ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ছাত্রদলের এই নেতা।

পোস্টে সাদ্দামকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘বুকের ভেতর সত্যি যদি এতটুকুও সততা আর সাহস থাকে, তবে পালিয়ে না থেকে দেশে ফিরে আসুন এবং আইনি মোকাবিলা করুন। কলকাতার সোনাগাছিতে লুকিয়ে থেকে গায়ে সাদা পোলো টি-শার্ট চাপিয়ে ফাঁকা আওয়াজ বা হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’

এ ছাড়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশনা নিয়েও সমালোচনা করেন তিনি।

পাঠকদের জন্য শেখ তানভীর বারী হামীমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘যে নিজের চেহারা আজ পর্যন্ত জনসম্মুখে দেখানোর সৎ সাহস পায় না, সেই নির্লজ্জ হাসিনা নাকি ডিসেম্বরে আসবে। যে নিজে পলাতক, সে তার কর্মীদের মাঠে নামতে বলে বিপদে ফেলছে। আর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দামকে বলি এতই যদি সৎ সাহস থাকে, দেশে আসেন। বিচারের মুখোমুখি হউন। কলকাতায় সোনাগাছিতে বসে পলাতক অবস্থায় সাদা পোলো টি শার্ট পড়ে হুঙ্কার দিয়ে লাভ কি, আপনার ওই হুংকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাও ও ভয় পায় না …’

কুশল/সাএ

Latest articles

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

More like this