Homeসর্বশেষবগুড়ার শেরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

বগুড়ার শেরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

Published on

spot_img

বগুড়ার শেরপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নদীভাঙনে সর্বস্বান্ত ও ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত এসব সহায়তা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়। উপজেলার খামারকান্দি, খানপুর ও সুঘাট ইউনিয়নের ভাঙনকবলিত মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ আপেল। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, বিভিন্ন দুর্যোগকে সাধারণত প্রাকৃতিক ও মানবসৃষ্ট এই দুই ভাগে ভাগ করা হয়। দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও যথাযথ প্রস্তুতি ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলা ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে বর্তমান সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এসব ত্রাণ ও সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে দুর্যোগের ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি বিপদগ্রস্ত মানুষের পাশে সবসময় দাঁড়ানো হচ্ছে।

Latest articles

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

More like this