Homeসর্বশেষকাজু নয়, অতিথিদের চমকে দিন লাউয়ের বরফিতে

কাজু নয়, অতিথিদের চমকে দিন লাউয়ের বরফিতে

Published on

spot_img

ঘরে ঘরে মিষ্টির আয়োজন। তবে প্রতি বছর কাজু বা বাদামের বরফি খেয়ে একঘেয়েমি লাগলে এবার স্বাদে আনতে পারেন ভিন্নতা। তৈরি করতে পারেন লাউয়ের বরফি। স্বাদে যেমন নতুনত্ব, তেমনই এতে মিলবে লাউয়ের পুষ্টিগুণ। সবচেয়ে বড় কথা, ঘরেই সহজে তৈরি করা যাবে এই মিষ্টি। ফলে বাজারের মিষ্টিতে ভেজাল থাকার দুশ্চিন্তাও থাকবে না।

লাউয়ের বরফি তৈরিতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। মূল কাজ হলো লাউ কুরিয়ে তার অতিরিক্ত পানি ঝরিয়ে নেওয়া। এরপর কয়েকটি সহজ ধাপ অনুসরণ করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই মিষ্টি।

যা যা লাগবে

– কোরানো লাউ দেড় কাপ
– মাখন ৩ টেবিল চামচ
– তেজপাতা ৩টি
– এলাচ ৪টি
– দারুচিনি ৩ টুকরো
– চিনি ১ কাপ
– গুঁড়া দুধ আধা কাপ
– স্বাদমতো লবণ

যেভাবে তৈরি করবেন

প্রথমে লাউ কুরে নিন। এরপর হাত দিয়ে চেপে এর অতিরিক্ত পানি ঝরিয়ে রাখুন।

এবার একটি প্যানে মাখন দিয়ে গরম করুন। মাখন গলে গেলে তাতে তেজপাতা, এলাচ ও দারুচিনি দিয়ে কিছুক্ষণ নাড়ুন। মসলা থেকে সুগন্ধ বের হলে পানি ঝরানো লাউ প্যানে দিয়ে দিন।

মাঝারি আঁচে মাখনের সঙ্গে লাউ ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকুন। এরপর পরিমাণমতো লবণ ও চিনি যোগ করুন। লবণ দেওয়ার পর লাউ থেকে কিছুটা পানি বের হবে।

এবার মিশ্রণে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নাড়ুন। ধীরে ধীরে অতিরিক্ত পানি শুকিয়ে মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে আসবে। এ সময় খেয়াল রাখতে হবে, মিশ্রণ যেন প্যানের তলায় লেগে না যায়।

মিশ্রণটি বরফি তৈরির উপযোগী ঘনত্বে এলে চুলা বন্ধ করে একটি থালায় ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। এ পর্যায়ে তেজপাতা, এলাচ ও দারুচিনির টুকরোগুলো তুলে ফেলুন।

মিশ্রণটি ঠান্ডা হয়ে কিছুটা জমাট বাঁধলে ছুরি দিয়ে বরফির পছন্দমতো আকারে কেটে নিন। চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করতে পারেন।

ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু লাউয়ের বরফি। অতিথি আপ্যায়নে পরিবেশন করুন ব্যতিক্রমী এই মিষ্টি। কাজু বা বাদামের বরফির বদলে নতুন স্বাদের এই পদ আপনার মিষ্টির আয়োজনেও আনবে ভিন্নতা।

বাপ্পি/সা.এ

Latest articles

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

More like this