Homeসর্বশেষপাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

Published on

spot_img

করব সমবায়, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজবাড়ীর পাংশায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

পাংশার সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ আহম্মেদ এর সভাপতিত্বে এবং পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সোহরাব’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গিয়াস উদ্দিন খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাকিল আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম আকুল।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সম্ভব।

তাঁরা আরও বলেন, সমবায় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উৎপাদন ও বিপণন কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমবায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

Latest articles

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

More like this