Homeসর্বশেষসুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

Published on

spot_img

সুন্দরবনের দুবলার চরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া ময়মনসিংহের পর্যটক রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা দুই দিনের বিরতিহীন অভিযানের পর শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে বন বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে তার মরদেহ উদ্ধার করে।

একাধিক সূত্রে জানা যায়, পর্যটক রিয়াজ আহমেদ যে স্থান থেকে নিখোঁজ হয়েছিলেন, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ভাটার স্রোতে তাকে বঙ্গোপসাগরের দিকে টেনে নিয়ে গেলেও জোয়ারের চাপে মরদেহটি নদীর চরে আটকে যায়। দুবলার চরে মৎস্য আহরণকারী জেলে আব্দুল মান্নান টানার মাথা খালের নদীর চরে মরদেহটি ভাসতে দেখে বন বিভাগকে অবহিত করেন। নিহত রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা।

এর আগে গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মিজানুর রহমান পরিচালিত ‘ইকো ট্যুরিজম-২’ নামক নৌযানে নরসিংদী, ময়মনসিংহ ও ঢাকা-গাজীপুরের ১৯ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে যান। ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শরণখোলা রেঞ্জের অন্তর্ভুক্ত দুবলার চরে পৌঁছানোর আগেই নৌযানটি নতুন জেগে ওঠা চরে আটকে যায়। নৌযানটি ছাড়ানোর জন্য পর্যটকরা নিচে নামলে রিয়াজ আহমেদ নিখোঁজ হন। এরপর থেকেই বন বিভাগ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম জানান, দুই দিনের অভিযানের পর নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মরদেহ উদ্ধারের খবরে নিহতের পরিবার ও সহযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সুন্দরবনে ভ্রমণের সময় সরকারি নির্দেশনা মেনে চলা এবং সাগরপাড়ে স্রোত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। কোস্টগার্ড ও বন বিভাগের সমন্বিত সিদ্ধান্তে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।



কুশল/সাএ

Latest articles

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

More like this

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...