Homeসর্বশেষখরুলিয়ায় বেপরোয়া ডাম্পার পিষে মারল দিনমজুরকে

খরুলিয়ায় বেপরোয়া ডাম্পার পিষে মারল দিনমজুরকে

Published on

spot_img

কক্সবাজার সদরের খরুলিয়া বাজারে বেপরোয়া গতির একটি ডাম্পারের ধাক্কায় শফিউল্লাহ (৫৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।

অভিযোগ উঠেছে, রাতের আঁধারে ফসলি জমির মাটি বহনকারী বেপরোয়া গতির ডাম্পারটি উল্টো পথে এসে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিউল্লাহ খরুলিয়া কোনারপাড়া গ্রামের মৃত খুইল্যামিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খরুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন শফিউল্লাহ। এ সময় ফসলি জমির মাটি বহনকারী একটি ডাম্পার বেপরোয়া গতিতে উল্টো দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক ডাম্পারটি নিয়ে দ্রুত পালিয়ে যান।

নিহতের ঘনিষ্ঠ আত্মীয় ছুরুত আলম কন্ট্রাক্টর বলেন, শফিউল্লাহ অত্যন্ত দরিদ্র পরিবারের একজন দিনমজুর ছিলেন। রাতে রাস্তা পার হওয়ার সময় ডাম্পারটি উল্টো দিক থেকে এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ডাম্পারের চাকায় তার মাথা পিষ্ট হয়ে মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। এমন অবস্থায় তাকে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ঘটনাটি শুনেছি। ডাম্পারটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাজু/নিএ

Latest articles

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

More like this