Homeসর্বশেষগাজীপুরে ইয়াবাসহ আটক ১, ছাত্রদল নেতার নাম প্রকাশের অভিযোগ

গাজীপুরে ইয়াবাসহ আটক ১, ছাত্রদল নেতার নাম প্রকাশের অভিযোগ

Published on

spot_img

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে ইউসুফ (২৪) নামে এক যুবককে আট পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলাল মিয়ার কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রির কথা জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক ইউসুফ সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বালসাবাড়ী (পুরাতন পাড়া) এলাকার আব্দুল জব্বারের ছেলে। তিনি সদর উপজেলার শিরিরচালা এলাকায় আলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, বানিয়ারচালা এলাকার কটেজ গার্মেন্টসের পাশের একটি দোকানের সামনে ইয়াবা সংগ্রহের সময় স্থানীয়দের নজরে পড়েন ইউসুফ। পরে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদে ইউসুফ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ইয়াবা সংগ্রহের উৎস হিসেবে ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলাল মিয়ার নাম উল্লেখ করেন।

এ বিষয়ে ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলাল মিয়া বলেন, ‘আমার চাচাতো ভাই হেলালের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জেরে আমাকে ফাঁসাতে আমার বাড়ির সাবেক ভাড়াটিয়া ইউসুফকে মারধর করে জোরপূর্বক আমার নাম বলানো হয়েছে। আমি কোনো ধরনের মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত নই। পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর উদ্দেশ্যেই এটি করা হয়েছে।’

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বানিয়ারচালা এলাকা থেকে ইয়াবাসহ ইউসুফ নামে একজনকে আটক করা হয়েছে। এসব ইয়াবা কার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...