Homeসর্বশেষবিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

Published on

spot_img

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বিএনপির এক কর্মসূচিতে হঠাৎ বেজে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান। ইউটিউব থেকে দলীয় গান প্রচারের সময় স্বয়ংক্রিয়ভাবে গানটি চালু হয়ে যায় বলে দাবি করেছেন আয়োজকেরা। ঘটনাটির ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। দিবসটি উপলক্ষে সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে মাইকে বিএনপির দলীয় গান ও নেতাদের ভাষণ প্রচার করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগ্রাবাদের একটি কর্মসূচিতে বেজে ওঠে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ শিরোনামের গানটি। গানটি শেখ হাসিনাকে নিয়ে রচিত।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, সারা দিন দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকায় তিনি ঘটনাটি সম্পর্কে জানতেন না। তবে কীভাবে এমনটি ঘটেছে, তা খোঁজ নিয়ে দেখা হবে।

বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা বলেন, অন্য একটি দলের গান বাজানোর ভিডিওটি তাঁর নজরে এসেছে। কীভাবে ঘটনাটি ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউবে একের পর এক গান স্বয়ংক্রিয়ভাবে চলার সময় অসতর্কতাবশত গানটি বেজে ওঠে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত তা বন্ধ করে দেওয়া হয়।

আয়োজকদের দাবি, গানটি ইচ্ছাকৃতভাবে প্রচার করা হয়নি; স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ায় অনাকাঙ্ক্ষিতভাবে এ ঘটনা ঘটেছে।

বাপ্পি/সা.এ

Latest articles

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

More like this