Homeসর্বশেষদেশকে গোলামীর শিকলে বন্দি করে রেখেছিল আওয়ামী লীগ: ত্রাণমন্ত্রী

দেশকে গোলামীর শিকলে বন্দি করে রেখেছিল আওয়ামী লীগ: ত্রাণমন্ত্রী

Published on

spot_img

জাতীয় বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে পেরেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের সুযোগ পেয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজিত জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন মন্ত্রী।

আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ করে বক্তব্য ত্রাণমন্ত্রী বলেন, তারা বাংলাদেশকে গোলামীর শিকলে বন্দি করে রেখেছিল এবং দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করেছিল। দেশের স্বার্থবিরোধী বিভিন্ন চুক্তি করা হয়েছিল, যা কোনোভাবেই একটি স্বাধীন দেশের অভিপ্রায় হতে পারে না।

ত্রাণ মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, আমরা বীরের জাতি। আমাদের ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু আমরাই একমাত্র জাতি যারা সশস্ত্র যুদ্ধ করে দেশ অর্জন করেছি এবং পৃথিবীর মধ্যে একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে আমরা কোনোভাবেই ছোট নই। সুতরাং, কোনো বহির্বিশ্ব আমাদের চোখ রাঙানি দিলে তা আমরা মানব না।

বর্তমান সরকারের দৃঢ়তার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের স্বার্থের বাইরে বর্তমান প্রধানমন্ত্রী কোনো কাজ করবেন না, যত চাপই আসুক না কেন, তিনি হিমালয়ের মতো অবিচল রয়েছেন। এ সময় সরকার পরিচালনায় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

স্বাধীন/সা.এ.

Latest articles

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

More like this