Homeসর্বশেষকিশোরগঞ্জে বিপুল উৎসাহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কিশোরগঞ্জে বিপুল উৎসাহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Published on

spot_img

নীলফামারীর কিশোরগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত মহিলা আসনের এমপির প্রতিনিধি দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, অধ্যক্ষ মুকুল হোসেন, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, ছাত্র প্রতিনিধি মোতালেব হোসেন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন অফিসের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গ, শিক্ষক-ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এর আগে উপজেলা শিল্পকলা একাডেমি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা-চিত্রাংকণ প্রতিযোগিতা হয়।

পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান ও বিএনপি সভাপতি আব্দুল্লাহ আল মামুন। বিকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া মসজিদে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত, মন্দির, গ্রির্জায় বিশেষ প্রাথর্না, হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। অন্যদিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়েছে।

কুশল/সাএ

Latest articles

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

More like this