Homeসর্বশেষজয়পুরহাট সার্কিট হাউস মাঠে নবনির্মিত ‘মুক্তমঞ্চ’র উদ্বোধন

জয়পুরহাট সার্কিট হাউস মাঠে নবনির্মিত ‘মুক্তমঞ্চ’র উদ্বোধন

Published on

spot_img

জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত নবনির্মিত ‘মুক্তমঞ্চ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মুক্তমঞ্চের শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী, এমপি।

এসময় জেলা প্রশাসক আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পুলিশ সুপার শাহনাজ বেগব উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব প্রমুখ।

​উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান তাঁর বক্তব্যে বলেন, জনগণের সাংস্কৃতিক বিকাশ, বিনোদন এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য এই মুক্তমঞ্চ এক অনন্য ভূমিকা পালন করবে। জয়পুরহাটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তবায়িত হলো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই জেলাকে আরও সুন্দর ও আধুনিক হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

​জয়পুরহাটের সাংস্কৃতিক অঙ্গন ও সাধারণ মানুষের জন্য এই নতুন সংযোজন এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে নবনির্মিত এই স্থাপনার সঠিক সদ্ব্যবহার ও সুরক্ষার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।

কুশল/সাএ

Latest articles

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

More like this