Homeসর্বশেষছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও

Published on

spot_img

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে নিয়ে প্রাইভেট শিক্ষক উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও ওই ছাত্রীর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাজিব হোসেন (৩৮) ও তাঁর মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ছাত্রীর মা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উল্লাপাড়া মডেল থানায় অভিযোগটি করেন মমতা খাতুন। এর আগে বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার বালসাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযুক্ত রাজিব হোসেন স্থানীয় ‘অধ্যায়ন একাডেমি’ নামের একটি বেসরকারি কোচিং সেন্টারের পরিচালক। তিনি বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রেশমাকে (ছদ্মনাম) কোচিং সেন্টার ও নিজের বাসায় পড়াতেন।

ছাত্রীর পরিবারের অভিযোগ, বুধবার সকালে বিদ্যালয়ের নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে বের হয় রেশমা। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরও সে বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, প্রাইভেট শিক্ষক রাজিব হোসেন তাকে নিয়ে চলে গেছেন বলে অভিযোগ রয়েছে।

পরিবারের আরও দাবি, এর আগেও রাজিব হোসেন দুই ছাত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। পরে তাঁদের দুজনকেই তালাক দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বালসাবাড়ি হাজী আমিনুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘রাজিব কোচিং সেন্টারের আড়ালে কোমলমতি ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে এমন ন্যক্কারজনক কাজ করছেন। এতে পুরো শিক্ষক সমাজ বিব্রত হচ্ছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অভিযুক্ত রাজিব হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রীকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

কুশল/সাএ

Latest articles

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

More like this