Homeসর্বশেষমদিনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি সৌদি জোটের

মদিনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি সৌদি জোটের

Published on

spot_img

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় মদিনা অঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। তবে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মদিনা অঞ্চলের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটির সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, সেটি ধ্বংসের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হুতি গোষ্ঠীও।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের দীর্ঘদিনের সংঘাতের মধ্যেই নতুন করে এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা সামনে এল।

এর আগে সৌদি আরবের বিরুদ্ধে বিভিন্ন অভিযানের সময় হুতিরা একাধিকবার দাবি করেছে, মক্কা ও মদিনার মতো পবিত্র শহর তাদের হামলার লক্ষ্য নয়। তবে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে গোষ্ঠীটি। সাম্প্রতিক মাসগুলোতে ইয়ানবু বন্দরেও একাধিক হামলার ঘটনা ঘটেছে।

এদিকে বৃহস্পতিবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এক বিবৃতিতে জানায়, সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করতে ইয়ানবু গভর্নরেটে জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থার মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে।

লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু বন্দর সৌদি আরবের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পশ্চিম প্রান্তে রয়েছে এই বন্দর। হরমুজ প্রণালি এড়িয়ে এ পাইপলাইনের মাধ্যমে সৌদি আরবের তেল লোহিত সাগরে পৌঁছে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখতে ইয়ানবু বন্দর ও এই পাইপলাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে বিশ্ববাজারে তেল রপ্তানি অব্যাহত রাখতে পারছে রিয়াদ।

উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বিস্তীর্ণ এলাকা দখলে নেয় ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের মার্চে গোষ্ঠীটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। সেই সংঘাতের রেশ এখনো পুরোপুরি কাটেনি।



বাপ্পি/সা.এ

Latest articles

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

More like this

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

কুমিল্লায় ৭ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় চারজনের ১০ বছর করে কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের মামলায় চার আসামিকে ১০ বছর করে সশ্রম...

রাতের খাবারের পরও বারবার খিদে পায়? জানুন এর কারণ ও নিয়ন্ত্রণের উপায়

রাতের খাবার খাওয়া শেষ। পেটও ভরা। কিন্তু আধা ঘণ্টা যেতে না যেতেই আবার...