Homeসর্বশেষবরগুনায় ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা-২০২৬’ অনুষ্ঠিত

বরগুনায় ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা-২০২৬’ অনুষ্ঠিত

Published on

spot_img

সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা ছড়িয়ে দিতে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে ‘যুব নেতৃত্বে সম্প্রীতি মেলা-২০২৬’।

বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা হয়। র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে সমবেত হন।

সেখানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। পরে তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, বিএনপি বরগুনা জেলা শাখার সদস্য সচিব মো. হুমায়ুন হাসান শাহীন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক যুগ্ম সচিব এ. জেড. এম. সালেহ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর পরিচালক (কার্যক্রম) মো. শহিদুল ইসলাম। মেলার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন এনএসএস (A4T) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।

দিনব্যাপী আয়োজনে ছিল লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সলিডারিটি ট্রি, সম্প্রীতিবিষয়ক স্টল প্রদর্শনী, আন্তঃপ্রজন্মীয় খেলাধুলা, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা ও যুবনাট্য। এসব আয়োজনের মাধ্যমে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা, অন্তর্ভুক্তি ও শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা তুলে ধরা হয়।

মেলার বিশেষ দিক ছিল তরুণদের সক্রিয় নেতৃত্ব ও অংশগ্রহণ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ তরুণদের সম্প্রীতির দূত হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন তৈরি এবং শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগকে আরও শক্তিশালী করবে।

নজরুল স্মৃতি সংসদ (এনএসএস)-এর আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়।

স্বাধীন/সা.এ.

Latest articles

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

More like this