Homeসর্বশেষঅস্থিরতা কাটিয়ে পোশাকশিল্পে ফিরছে স্বস্তি, কারখানায় শ্রমিকদের ঢল

অস্থিরতা কাটিয়ে পোশাকশিল্পে ফিরছে স্বস্তি, কারখানায় শ্রমিকদের ঢল

Published on

spot_img

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা কয়েক দিনের আন্দোলন ও অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন কারখানায় দলে দলে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। তাঁদের উপস্থিতিতে কারখানাগুলোতে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য। কোথাও নতুন করে বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ডিইপিজেড) বিভিন্ন কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয়। সরেজমিনে দেখা গেছে, শ্রমিকদের কেউ কারখানার নিজস্ব পরিবহনে, আবার কেউ পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। কারখানাগুলোর সামনে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতিও দেখা গেছে।

একই চিত্র দেখা গেছে গাজীপুরের শিল্পাঞ্চলেও। সকাল থেকেই শ্রমিকেরা দলে দলে কারখানায় ফিরতে শুরু করেন। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলও ছিল স্বাভাবিক। তবে কিছু এলাকায় শ্রমিকদের মধ্যে চাপা উৎকণ্ঠা বিরাজ করছে।

শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার রাখা হয়েছে। সাভারের হেমায়েতপুরসহ গুরুত্বপূর্ণ কারখানার সামনে বিজিবি সদস্যদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবির বিশেষ দলের নিয়মিত টহল, পরিস্থিতি পর্যবেক্ষণ ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

গাজীপুরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁদের মধ্যে বিজিবির ১২ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন ও এসআরবির আট প্লাটুন সদস্য রয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকেই কারখানাগুলোতে শ্রমিকদের প্রবেশ করতে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ ও অন্যান্য বাহিনীর টহল জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর কঠোর উপস্থিতিতে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

শিল্প পুলিশ জানিয়েছে, সাভার, ধামরাই ও আশুলিয়ার শিল্পাঞ্চলের সব এলাকায় সকাল থেকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও মিরপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন চলে। কোথাও কোথাও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

শ্রমিকদের বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে বলে জানানো হয়েছে। নতুন কাঠামো কার্যকর হলে জানুয়ারি থেকেই বর্ধিত বেতন হাতে পাওয়ার আশা করছেন শ্রমিকেরা।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।



স্বাধীন/সা.এ.

Latest articles

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে...

More like this

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...