Homeসর্বশেষ‘ভোটারদের বার্তা উপেক্ষা করলে দুঃস্বপ্ন অপেক্ষা করছে’, ট্রাম্পকে ইরানের বার্তা

‘ভোটারদের বার্তা উপেক্ষা করলে দুঃস্বপ্ন অপেক্ষা করছে’, ট্রাম্পকে ইরানের বার্তা

Published on

spot_img

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলকে ইরান যুদ্ধের বিরুদ্ধে দেশটির জনগণের অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছে তেহরান। ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন ভোটাররা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুরু করা যুদ্ধ প্রত্যাখ্যান করেছেন। তবে যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প। বরং একই পরিস্থিতিতে আবারও যুদ্ধ শুরু করতেন বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৪ নভেম্বর) ইরানের প্রধান আলোচক গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল দেশটির জনগণের যুদ্ধবিরোধী মনোভাবের প্রতিফলন। ট্রাম্প যদি মার্কিন ভোটারদের এই বার্তা আমলে না নেন, তাহলে এর পরিণতি হবে ‘একটি দুঃস্বপ্ন’।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের আংশিক প্রভাব রয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, একই পরিস্থিতি তৈরি হলে তিনি আবারও যুদ্ধ করতেন।

এদিকে ইরানের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছাতে কূটনৈতিক তৎপরতার আভাস পাওয়া গেলেও হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচলকারী জাহাজগুলো এখনো হামলার ঝুঁকিতে রয়েছে।

সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় মাইনে আঘাত লেগে চারটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড।

শান্তি আলোচনার উদ্যোগের মধ্যেই এ ধরনের ঘটনার ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



সাজু/নিএ

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...