Homeসর্বশেষইউপি নির্বাচনের প্রস্তুতি, ইউনিয়নের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ

ইউপি নির্বাচনের প্রস্তুতি, ইউনিয়নের তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ

Published on

spot_img

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোর তালিকা পুনরায় যাচাইয়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৮ নভেম্বরের মধ্যে এসব তথ্য পাঠাতে সকল জেলা নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের পাঠানো তথ্যের ভিত্তিতে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় সংশ্লিষ্ট উপজেলাগুলোর নির্বাচন উপযোগী ইউনিয়নের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না এবং আইনি জটিলতা বা সীমানা বিরোধ নিষ্পত্তির তথ্য রয়েছে কি না, তা পুনরায় যাচাই করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, যাচাইয়ে ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানা সংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাসসহ অন্য কোনো তথ্যের সংশোধন প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে। তালিকার তথ্য সঠিক থাকলেও তা লিখিতভাবে নিশ্চিত করতে বলা হয়েছে।

পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। ২১ জানুয়ারি প্রথম ধাপ,দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।



কুশল/সাএ

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...