Homeসর্বশেষইরানের সঙ্গে চুক্তির খসড়ায় যুক্তরাষ্ট্রের অনুমোদন

ইরানের সঙ্গে চুক্তির খসড়ায় যুক্তরাষ্ট্রের অনুমোদন

Published on

spot_img

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকের একটি খসড়ায় সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র। কাতারের মধ্যস্থতায় তৈরি এই খসড়ায় ইরানের পরমাণু কর্মসূচিতে ছাড় দেওয়ার বিনিময়ে দেশটির জব্দ করা সম্পদের একটি অংশ ছেড়ে দেওয়ার প্রস্তাব রয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি আল-জাদিদ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার ইরানের কাছে সমঝোতা স্মারকের খসড়াটি উপস্থাপন করেন কাতারের মধ্যস্থতাকারীরা। পরে যুক্তরাষ্ট্র এতে সম্মতি দেয়। মধ্যস্থতাকারীরা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকেও এ বিষয়ে অবহিত করেন। দেশ দুটি খসড়াটিতে সম্মতি জানিয়েছে বলেও সূত্রের দাবি।

সূত্রগুলো জানায়, সমঝোতার আওতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে কিছু ছাড় দেওয়ার ঘোষণা দেবে। এর বিনিময়ে ওয়াশিংটন ইরানের জব্দ করা সম্পদের একটি অংশ ছাড়ের ঘোষণা দেবে। দুই পক্ষ একই সময়ে এ ঘোষণা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

এ ছাড়া চুক্তির প্রাথমিক পদক্ষেপ এবং নতুন করে আলোচনা শুরুর পথ তৈরি করতে একটি অন্তর্বর্তী সমঝোতা ঘোষণার বিষয়েও আলোচনা চলছে।

উত্তেজনা কমাতে সমঝোতার উদ্যোগ
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। পরে এপ্রিলে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।

এর আগে গত ১৮ জুন হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে প্রণালিটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে সেটির বাস্তবায়ন থমকে যায়।

সর্বশেষ কাতারের মধ্যস্থতায় নতুন সমঝোতার উদ্যোগ বাস্তবায়িত হলে ইরানের পরমাণু কর্মসূচি ও জব্দ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন অগ্রগতি হতে পারে। তবে প্রস্তাবিত সমঝোতার চূড়ান্ত বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।



সাজু/নিএ

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...