Homeসর্বশেষএনসিপির গায়েবানা জানাজায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এনসিপির গায়েবানা জানাজায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

Published on

spot_img

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক মিয়ার গায়েবানা জানাজার প্রস্তুতির সময় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে উপস্থিত লোকজনকে ছত্রভঙ্গ করে দেওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত হন গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা তৌফিক মিয়া (২০)। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার দুপুরে চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করে এনসিপি।

জানাজার আগে এনসিপি ও শ্রমিক শক্তির কয়েকজন নেতা বক্তব্য দেন। তাঁদের বক্তব্য শেষে আলী নাসের খান বক্তব্য রাখেন। পরে তাঁরা গায়েবানা জানাজা আদায় করতে গেলে পুলিশ বাধা দেয়। এরপরও জানাজা পড়ার চেষ্টা করলে পুলিশ ও বিজিবি সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান বলেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়েছে। তাঁরা পোশাকশ্রমিক তৌফিক মিয়ার মৃত্যুর বিচার দাবি করছেন। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

আলী নাসের খান আরও বলেন, তাঁদের গায়েবানা জানাজা পড়তে না দিয়ে হামলা করা হয়েছে।



স্বাধীন/সা.এ.

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...