Homeসর্বশেষঝিনাইদহে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার গরু চুরি

ঝিনাইদহে খামারের তালা ভেঙে ২০ লাখ টাকার গরু চুরি

Published on

spot_img

গভীর রাতে ট্রাক নিয়ে খামারে হানা দিয়ে একে একে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কয়ারগাছি গ্রামে খামারি তারিফুল ইসলামের খামারে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় এলাকায় খামারিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একটি ট্রাক নিয়ে খামারি তারিফুল ইসলামের খামারের সামনে আসে চোরচক্রের সদস্যরা। পরে খামারের তালা ভেঙে একে একে ছয়টি গরু ট্রাকে তুলে দ্রুত পালিয়ে যায় তারা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে খামারে এসে গরু না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন খামারি। পরে তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খামারি তারিফুল ইসলাম বলেন, রাতের আঁধারে ট্রাক নিয়ে এসে আমার খামারের তালা ভেঙে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে। গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। এই খামারের ওপরই আমি নির্ভরশীল। চুরির ঘটনায় আমি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। চোরদের শনাক্ত করে গরুগুলো উদ্ধারের দাবি জানান তিনি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খামার থেকে গরু চুরির বিষয়টি জানতে পেরেছি। চোরচক্রকে শনাক্ত এবং চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশ কাজ করছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

More like this