Homeসর্বশেষশার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ আটক ৪

শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ আটক ৪

Published on

spot_img

যশোরের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক সমর্থকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে পরিচালিত এই অভিযানে সাজাপ্রাপ্ত আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং পাসপোর্ট আইনের মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাদীপুর পূর্বপাড়ার মিনার হোসেন (২৯), খলশী গ্রামের আব্দুল্লাহ আল মামুন, সাদীপুর গ্রামের সুজন হোসেন এবং বড় আঁচড়া এলাকার মিলন (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার মিনার হোসেন আওয়ামী লীগের একজন সমর্থক। এছাড়া আব্দুল্লাহ আল মামুন একটি মামলায় সাজাপ্রাপ্ত, সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং মিলন পাসপোর্ট আইনের মামলার আসামি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, বেনাপোল পৌরসভা এলাকায় নাশকতার পরিকল্পনাকারী ও মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে কাউকে ছাড় দেওয়া হবে না।

বাপ্পি/সা.এ

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this