Homeসর্বশেষনারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরাও

নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, গুরুত্বপূর্ণ পয়েন্টে বিএনপি নেতাকর্মীরাও

Published on

spot_img

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের অতিরিক্ত সদস্য ও বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে দেখা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের এ অবস্থান দেখা যায়।

এর আগে সোমবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও বাসযাত্রীরা। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকেই বিভিন্ন স্থানে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখারও চেষ্টা চলছে। আন্দোলনকে পুঁজি করে কেউ যাতে কারখানা, যানবাহন কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন।

এ সময় আবুল কালাম বলেন, গত কয়েকদিন ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা চলছে। ডিসেম্বর মাসকে সামনে রেখে পরাজিত শক্তি ও গুপ্তচক্র নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তারা প্রকৃত শ্রমিক নয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি এসআরবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করছেন।



স্বাধীন/সা.এ.

Latest articles

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

More like this

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...