Homeসর্বশেষবিপণনযোগ্যতার তালিকায় মেসি-রোনালদোর ওপরে শুভমান গিল

বিপণনযোগ্যতার তালিকায় মেসি-রোনালদোর ওপরে শুভমান গিল

Published on

spot_img

বাণিজ্যিক আকর্ষণ ও বিপণনযোগ্যতার বিচারে ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক শুভমান গিল। স্পোর্টসপ্রোর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকায় ১৩তম স্থান অর্জন করেছেন তিনি।

তালিকায় গিলের পরের অবস্থানেই রয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তাঁর অবস্থান ১৪তম। ফরাসি তারকা কিলিয়ান এমবাপে রয়েছেন ১৯তম স্থানে। অন্যদিকে, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অবস্থান ২৭ নম্বরে।

তালিকার শীর্ষস্থান দখল করেছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রিস্টাইল স্কিয়ার আইলিন গু এবং তৃতীয় স্থানে গ্রিক বাস্কেটবল তারকা ইয়ানিস আন্তেতোকুম্পো। চতুর্থ অবস্থানে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হলান্ড।

তবে এবারের সেরা ৫০-এর তালিকায় জায়গা হয়নি ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির। তাঁর অবস্থান ৮৫তম। এ ছাড়া মহেন্দ্র সিং ধোনি রয়েছেন ৮৩তম এবং রোহিত শর্মা ৯০তম স্থানে।

স্পোর্টসপ্রোর এই তালিকা তৈরিতে তিনটি প্রধান বিষয় বিবেচনা করা হয়েছে—ব্র্যান্ড ইকুইটি, মোমেন্টাম ও কমার্শিয়াল ট্র্যাজেক্টরি। এর মধ্যে ব্র্যান্ডের শক্তি ও আকর্ষণের জন্য ৪৫ শতাংশ, বিপণনযোগ্যতার অগ্রগতির জন্য ৪০ শতাংশ এবং ভবিষ্যৎ বাণিজ্যিক সম্ভাবনার জন্য ১৫ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।

২০২৬ সালের এই মূল্যায়নে ৭০টি খেলার মোট ১ হাজার ২০২ জন ক্রীড়াবিদকে বিবেচনায় নেওয়া হয়। তাঁদের জনপ্রিয়তা, অনলাইনে অনুসন্ধানের প্রবণতা, সংবাদমাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক উপস্থিতি এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের বিষয়গুলোও মূল্যায়নের আওতায় ছিল।

স্বাধীন/সা.এ.

Latest articles

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

More like this