Homeসর্বশেষশিগগিরই নতুন বেতনকাঠামোর আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

শিগগিরই নতুন বেতনকাঠামোর আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

Published on

spot_img

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন জাতীয় বেতনকাঠামোর সুবিধা পাবেন। শিগগিরই তাঁদের নতুন পে স্কেলের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।

এদিকে সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন বেতনকাঠামো কার্যকর করে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। এর ফলে অক্টোবর মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বর্ধিত বেতনও পেয়েছেন বা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

তবে একই সময়ে নতুন বেতনকাঠামোর সুবিধা পাওয়ার কথা থাকলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে এখনো তা কার্যকর হয়নি। কবে থেকে তাঁরা বর্ধিত বেতন পাবেন, তা স্পষ্ট না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বর্তমানে সারাদেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে প্রায় চার লাখ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে নতুন পে স্কেল কার্যকরের বিষয়ে আশাবাদ তৈরি হলেও বর্ধিত বেতন পাওয়ার নির্দিষ্ট তারিখ জানতে এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের।

কুশল/সাএ

Latest articles

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

প্রান্তিক খামারিদের পাশে লক্ষীছড়ি জোন, বার্মাছড়িতে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ

পার্বত্য অঞ্চলের প্রান্তিক খামারিদের দক্ষতা বৃদ্ধি, প্রাণিসম্পদের রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা সম্পর্কে...

জন্ম-মৃত্যু নিবন্ধনে সারা দেশে তৃতীয়, খুলনা বিভাগে প্রথম চুয়াডাঙ্গা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে খুলনা বিভাগের মধ্যে প্রথম এবং সারা দেশের মধ্যে...

বুড়িচংয়ে হাফেজদের পাগড়ি ও সম্মাননা প্রদান, নিহতদের জন্য দোয়া

কুমিল্লার বুড়িচংয়ে বাকশীমূল উত্তরপাড়া আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হিফজ সম্পন্নকারী পাঁচ শিক্ষার্থীকে...

More like this