Homeসর্বশেষফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬

Published on

spot_img

ফরিদপুরের মধুখালী ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে এসব দুর্ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। এর মধ্যে মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন এবং সদর উপজেলায় বালুবোঝাই ট্রাক উল্টে ইজিবাইক ও প্রাইভেটকারের ওপর পড়লে আরও তিনজন নিহত হন।

শুক্রবার বিকেল আড়াইটার দিকে মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাঁদের মধ্যে রাব্বি (২১) নামে একজনের পরিচয় জানা গেছে। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। অন্যদিকে, বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাক উল্টে ইজিবাইক ও একটি প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ইজিবাইকের চালক, যাত্রী সুমী আক্তার (৩২) ও তাঁর ছেলে শাওন (৭) নিহত হন। তাঁরা মাগুরার মহম্মদপুর উপজেলার বাসিন্দা।

এবিষয়ে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিডি২৪লাইভকে বলেন, ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় দুর্ঘটনায় তিনজন এবং মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজনসহ মোট ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

কক্সবাজারে আবারও হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা

কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টের একটি আবাসিক হোটেলে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে...

মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের আশু সুস্থতা ও...

চট্টগ্রাম ডিডিএন ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলার ঘটনার একজন গ্রেফতার

নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরায় আলোচিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে...

জামালপুরে কষ্টিপাথরসদৃশ বস্তু, মদ ও গাঁজাসহ আটক ১১

জামালপুরের তিন উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-২) পৃথক অভিযানে কষ্টিপাথরসদৃশ বস্তু, ভারতীয় মদ...

More like this