Homeসর্বশেষসাজেকে হামলার প্রতিবাদে শনিবার দুই জেলায় অবরোধের ঘোষণা

সাজেকে হামলার প্রতিবাদে শনিবার দুই জেলায় অবরোধের ঘোষণা

Published on

spot_img

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগে আগামী শনিবার (২৪ অক্টোবর) রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি।

বিবৃতিতে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও সাজেক কারবারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা যৌথভাবে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের বিবৃতিতে বলা হয়, সাজেকে জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে শান্তিপূর্ণ সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছিল। ওই কর্মসূচিতে হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সাজেকবাসীর দাবির প্রতি সমর্থন জানাতেও অবরোধ পালন করা হবে।

সংগঠনটির সভাপতি উষাতন চাকমা জানান, শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সড়ক ও নৌপথে অবরোধ চলবে।

কর্মসূচি সফল করতে পার্বত্য চট্টগ্রামের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগঠনের পাশাপাশি রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি।

তবে অবরোধের আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী যানবাহন, শববাহী গাড়ি, ফায়ার সার্ভিসের যান, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সাংবাদিকদের বহনকারী গাড়ি।

বাপ্পি/সা.এ

Latest articles

তিন কিলোমিটার সড়ক জুড়ে অনিয়ম, ৩০ ফুট ভেঙ্গে এলজিইডি দায়সারা

বালুর পরিবর্তে পাহাড়ের লাল মাটি, এলসি পাথরের পরিবর্তে পুরাতন বিল্ডিং ভাঙ্গা কংকর, ইটভাটার...

আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ, তবু পিছিয়ে জিম্বাবুয়ে-কেনিয়ার চেয়ে

আইনের শাসন সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে উন্নতি সত্ত্বেও বিশ্বের ১৪৩টি দেশ...

পঞ্চগড়ে গাছ কাটার ঘটনার প্রতিবাদ জানালেন তাঁতী দল নেতা

পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কাটাবাড়ি এলাকায় সরকারি বাগানের গাছ কাটার অভিযোগ...

এশিয়ার পথে সুপার টাইফুন ‘চাম্পি’, দুই শতাধিক ফ্লাইট বাতিল

ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি গতির বাতাস নিয়ে এশিয়ার দিকে এগিয়ে আসছে শক্তিশালী সুপার...

More like this