Homeসর্বশেষপ্রায় ৪ হাজার পর্যটককে নিরাপদে খাগড়াছড়ি পৌঁছাল সেনাবাহিনী

প্রায় ৪ হাজার পর্যটককে নিরাপদে খাগড়াছড়ি পৌঁছাল সেনাবাহিনী

Published on

spot_img

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজারে নিরাপত্তা বাহিনীর ওপর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগে অবরোধকারীদের ইট-পাটকেলের আঘাতে ৭ জন পর্যটক ও কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সাজেকে আটকে পড়া প্রায় ৪ হাজার পর্যটককে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়িতে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।

​স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, আজ সকালে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটকদের একটি স্কট সকাল সাড়ে ৮টার দিকে গংগারাম উজোবাজার এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের দেওয়া সড়ক ব্যারিকেডের মুখে পড়ে। এ সময় পর্যটকদের নিরাপদে পার করে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ জানান। কিন্তু তারা অনুরোধ না শুনে উল্টো পর্যটকদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ৭ জন পর্যটকসহ কয়েকজন সেনা সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তীতে অবরোধকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

​উজোবাজার এলাকা থেকে পর্যটকদের গাড়ি নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার পর সশস্ত্র সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। পরবর্তীতে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা স্কটের মাধ্যমে সাজেকে আটকে থাকা প্রায় ৪ হাজার পর্যটককে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ‘আটকে পড়া পর্যটকদের নিরাপদে খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হয়েছে। সাধারণ জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করে ইউপিডিএফ এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।’

​বর্তমানে ওই এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যৌথ বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

কুয়াকাটা বিচ কার্নিভালের প্রথম দিনেই নজর কেড়েছে লিলি-নিওর 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’। উৎসবের প্রথম...

সিজেপির বিক্ষোভ যোগ দেয়ার ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামীর, ভারতে তোলপাড়

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যে এবার প্রতিবাদ কর্মসূচিতে...

কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতির

আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে আয়োজিত ১৮তম জাতীয় অ্যাথলেটিক...

উপনির্বাচন সুষ্ঠু হবে কিনা শঙ্কা রয়েছে, মাগুরা মার্কা নির্বাচনের প্রস্তুতি নিয়েছে বিএনপি

“দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহণকারি নেতাকর্মীদের প্রতিনিয়ত হুমকি ও বাঁধা প্রদান...

More like this