Homeসর্বশেষসেরা সি-ফুড প্রশিক্ষক হিসেবে সম্মাননা পেলেন হাসিনা আনছার

সেরা সি-ফুড প্রশিক্ষক হিসেবে সম্মাননা পেলেন হাসিনা আনছার

Published on

spot_img

আন্তর্জাতিক শেফ ডে ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সেরা সি-ফুড প্রশিক্ষক হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন বিশিষ্ট রন্ধনশিল্পী ও ট্রেইনার হাসিনা আনছার। শেফ ইউনিটি বাংলাদেশের উপদেষ্টা হিসেবে হাসিনা আনছার আছেন।

​মঙ্গলবার (২০ অক্টোবর) ধানমন্ডির ‘গ্র্যান্ড লাউঞ্জ রেস্টুরেন্টে’ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শেফ ডে উদযাপন করে ‘শেফ ইউনিটি বাংলাদেশ’। অনুষ্ঠানে রন্ধনশিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি ক্যাটাগরিতে দেশের সেরা শেফ ও ট্রেইনারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে ‘সেরা সি-ফুড ট্রেইনার’ ক্যাটাগরিতে সম্মাননা অ্যাওয়ার্ড লাভ করেন নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী হাসিনা আনছার।

​অনুষ্ঠানে হাসিনা আনছারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন শেফ ইউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মুরাদ দেওয়ান এবং সাধারণ সম্পাদক মোঃ হায়দার শিকদার।

​উল্লেখ্য, প্রশিক্ষক হাসিনা আনছার দীর্ঘদিন ধরে রাজশাহী, খুলনা, নারায়নগঞ্জ, দিনাজপুর, ঢাকার মিরপুর এবং ‘ঐক্য এসএমই ফাউন্ডেশন’-এর অধীনে নতুন উদ্যোক্তাদের সি-ফুডের ওপর পেশাদার প্রশিক্ষণ দিয়েছেন।

​সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে রন্ধনশিল্পী ও প্রশিক্ষক হাসিনা আনছার বলেন, “রন্ধনশিল্প একটি অপার সম্ভাবনাময় খাত। এই শিল্পে সুনামের সাথে কাজ করে শুধু নিজে আত্মনির্ভরশীল হওয়া যায় না, পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগও তৈরি করা সম্ভব। সি-ফুডের আন্তর্জাতিক মানসম্পন্ন কোর্স করে একজন উদ্যোক্তা নিজেই নিজের প্রতিষ্ঠান বা রেস্টুরেন্ট পরিচালনা করতে পারেন। কারণ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে সি-ফুডের চাহিদা দিন দিন ব্যাপক হারে বাড়ছে।”

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর কামরুন নাহার হারুন।

​এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস.কে নূর ফুড প্রডাক্টস (নূরানী)-এর ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবির, এসএএডি (SAAD)-এর সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ লিটন আকন্দ, নাহার কুকিং ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী হাসিনা আনছার, সেভোরিয়া (Savoria)-এর এক্সিকিউটিভ শেফ জাহাঙ্গীর আলম রাজু, নেসলে-এর ম্যানেজার (মার্কেটিং ও কনজিউমার কমিউনিকেশন) ফারিয়া ইসলাম, আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শারমিন সেলিম তুলি এবং সায়েম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ গোলাম সারোয়ার শামীম।

​আয়োজনটিতে টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘নূরানী’, কো-স্পন্সর হিসেবে ছিল ‘স্বাদ’ (SAAD) এবং গিফট পার্টনার হিসেবে ছিল ‘পারফেক্ট ইলেকট্রনিক্স’।

​সমগ্র অনুষ্ঠানটির সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন শেফ ইউনিটি বাংলাদেশের সভাপতি মোঃ মুরাদ দেওয়ান এবং সাধারণ সম্পাদক মোঃ হায়দার শিকদার।



সালাউদ্দিন/সাএ

Latest articles

চট্টগ্রামের কিছু তরুণের স্বপ্ন, ১০ প্রেক্ষাগৃহে মুক্তিপাচ্ছে ‘অন্যপাতা’

একটা গল্পের শুরু হয়েছিল কয়েকজন তরুণের স্বপ্ন থেকে। দুই বছরেরও বেশি সময়, পড়াশোনা,...

৪৩০ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

৪৩০ রানের বিশাল লক্ষ্য। প্রতিপক্ষ ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে জয় পাওয়াটা প্রায় অসম্ভব মনে...

নড়াইলে ইয়াবাসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

নড়াইলে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক...

সুন্দরবনে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ

সুন্দরবনের গোলখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩ দশমিক ৭ কেজি হরিণের মাংস, চারটি পা,...

More like this

চট্টগ্রামের কিছু তরুণের স্বপ্ন, ১০ প্রেক্ষাগৃহে মুক্তিপাচ্ছে ‘অন্যপাতা’

একটা গল্পের শুরু হয়েছিল কয়েকজন তরুণের স্বপ্ন থেকে। দুই বছরেরও বেশি সময়, পড়াশোনা,...

৪৩০ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা

৪৩০ রানের বিশাল লক্ষ্য। প্রতিপক্ষ ইংল্যান্ড। এমন পরিস্থিতিতে জয় পাওয়াটা প্রায় অসম্ভব মনে...

নড়াইলে ইয়াবাসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

নড়াইলে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক...