Homeসর্বশেষদামুড়হুদায় প্রতিমা বিসর্জনের আনন্দ ম্লান, অতিরিক্ত মদপানে হাসপাতালে যুবক

দামুড়হুদায় প্রতিমা বিসর্জনের আনন্দ ম্লান, অতিরিক্ত মদপানে হাসপাতালে যুবক

Published on

spot_img

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে প্রতিমা বিসর্জন উৎসবে অংশ নিতে গিয়ে অতিরিক্ত বাংলা মদ পান করে অসুস্থ হয়ে পড়েছেন নয়ন (২৫) নামের এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিষ্ণুপুর গ্রামে প্রতিমা বিসর্জন কার্যক্রম চলাকালে অতিরিক্ত পরিমাণে বাংলা মদ পান করেন ওই গ্রামের সুশান্তের ছেলে নয়ন। মদ পানের কিছুক্ষণের মধ্যেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এ সময় তাঁর দুলাভাইসহ স্থানীয় কয়েকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারীন মৌ তাঁকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বর্তমানে নয়ন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সালাউদ্দিন/সাএ

Latest articles

শ্রমিক নেতা ইয়াকুব আলীর উপর হামলার প্রতিবাদ ও নিন্দা

গাজীপুরের সী স্টেজ বিডি লিমিটেডের ক্ষনিকের দীর্ঘদিনের বকেয়া পাওনা যায় দাবিতে যখন শ্রমিকরা...

গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কা, দুই দিন পর শাওনের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে অটোভ্যানের ধাক্কায় গুরুতর আহত শাওন (১৪) নামের...

ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্রীড়া শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের মধ্যে...

সেরা সি-ফুড প্রশিক্ষক হিসেবে সম্মাননা পেলেন হাসিনা আনছার

আন্তর্জাতিক শেফ ডে ২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে সেরা সি-ফুড...

More like this