Homeসর্বশেষঢাকা-চট্টগ্রাম রুটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম রুটে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

Published on

spot_img

চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার আপ ট্রেনটি কুমিল্লার লাকসামের অদূরে আজগরা এলাকায় লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি নাওটি স্টেশন এলাকায় পৌঁছালে এর ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পরপরই চালক দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকর্মীরা দ্রুত লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ শুরু করবেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইন ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ থাকলেও বিকল্প লাইন সচল থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেনি। বিকল্প রুটে ট্রেন চলাচল অব্যাহত রেখে মূল লাইন দ্রুত সচল করার কাজ চলছে।

সালাউদ্দিন/সাএ

Latest articles

নড়াইলে ইয়াবাসহ ২ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

নড়াইলে পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক...

সুন্দরবনে হরিণের মাংস, মাথা, পা ও চামড়া জব্দ

সুন্দরবনের গোলখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩ দশমিক ৭ কেজি হরিণের মাংস, চারটি পা,...

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শরীয়তপুরের মারুফ, মরদেহ ফেরাতে স্বজনদের আকুতি

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি নামে শরীয়তপুরের এক ব্যক্তি নিহত হয়েছেন। সন্ত্রাসীদের...

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার সম্ভাব্য ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।...

More like this