Homeসর্বশেষযশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আটক ১

যশোরের শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আটক ১

Published on

spot_img

যশোরের শার্শা থানা পুলিশের চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে আঠারো পিস স্বর্ণের বার, একটি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তি আটক হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২ কেজি ৯০ গ্রাম।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টায় সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) আরিফ হোসেনের প্রত্যক্ষ নেতৃত্বে এবং শার্শা থানার ওসি জনাব মোঃ শামিনুল হকের সমন্বয়ে গঠিত পুলিশের টিম এই সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের আভিযানিক দলটি শার্শা থানাধীন নাভারন-সাতক্ষিরা সড়কের খাজুরা এলাকায় বিশেষ অবস্থান নেয়। পরবর্তীতে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ “প্রাইম ব্রিকস” নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী সড়কের ওপর তল্লাশি চলাকালে সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সাথে থাকা অন্য দুইজন অজ্ঞাতনামা সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

উপস্থিত পুলিশ সদস্য ও সাক্ষীদের উপস্থিতিতে আটক আলাউদ্দীনের হেফাজতে থাকা ১৮ পিস স্বর্ণের বার এবং পাচারে ব্যবহৃত একটি সুজুকী মোটরসাইকেল জব্দ তালিকা মূলে উদ্ধার ও আলামত হিসেবে জব্দ করা হয়।

আটককৃত আসামি আলাউদ্দীন শার্শার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে।

উদ্ধারকৃত ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ করার পর এ ঘটনায় শার্শা থানায় একটি নিয়মিত চোরাচালান মামলা রুজু করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পালিয়ে যাওয়া অন্য দুই পলাতক সহযোগীর নাম-ঠিকানা সংগ্রহসহ তাঁদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান অব্যাহত রেখেছে।

আটককৃত আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।



স্বাধীন/সা.এ.

Latest articles

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড...

চুয়াডাঙ্গায় মাদক মামলার পলাতক দম্পতি গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি সুষম কাওনাইন...

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের ক্ষমতার কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

ফুসফুস প্রতিস্থাপনে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা, ৩ বছরের সন্তানকে ফিরে পেতে সহায়তা চান সাবিহা

মরণব্যাধি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে (Interstitial Lung Disease—ILD) আক্রান্ত সাবিহা বিনতে লিপির জীবন বাঁচাতে...

More like this

ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড...

চুয়াডাঙ্গায় মাদক মামলার পলাতক দম্পতি গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি সুষম কাওনাইন...

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের ক্ষমতার কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...