Homeসর্বশেষবরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক বিতরণ

বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক বিতরণ

Published on

spot_img

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে বরগুনা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের আর্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২১ অক্টোবর) বেলা ১২টায় বরগুনা সাংবাদিক ইউনিয়ন সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুন-অর রশিদ রিঙ্কু।

বরগুনা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মুশফিক আরিফের সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আহমেদ, বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন।

এসময় সেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখছেন। সাংবাদিকরা সমাজের আয়না ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ ও জাতির কল্যাণে তাদের এই বস্তুনিষ্ঠ লেখনী অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চিকিৎসা সহায়তা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় মোট ১৬ জন সাংবাদিকের হাতে ৮ লাখ টাকা অনুদানের চেক তুলে দেয়া হয়।

স্বাধীন/সা.এ.

Latest articles

ছয় মাসে হাম ও উপসর্গ নিয়ে শিশুমৃত্যু ১২০৭

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪...

শেরপুরে নারীসহ গৃহবন্দী প্রভাষক, পরে পালিয়ে যাওয়ার অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের শিক্ষক (প্রভাষক) ইউনুছ আলীর বিরুদ্ধে...

প্রায় ৪ হাজার পর্যটককে নিরাপদে খাগড়াছড়ি পৌঁছাল সেনাবাহিনী

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজারে নিরাপত্তা বাহিনীর ওপর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)...

৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ‘বিপুল গ্যাস’

দেশে গ্যাসের উৎপাদন বাড়ানো এবং আমদানিনির্ভরতা কমাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। দেশের অন্যতম...

More like this