Homeসর্বশেষ'এক বেলার মেহমানদারী’ নিয়ে বিভ্রান্তি নয়, তথ্য-প্রমাণ যাচাইয়ের আহ্বান

‘এক বেলার মেহমানদারী’ নিয়ে বিভ্রান্তি নয়, তথ্য-প্রমাণ যাচাইয়ের আহ্বান

Published on

spot_img

মোংলায় আলোচিত মানবিক উদ্যোগ ‘এক বেলার মেহমানদারী’র কার্যক্রম, অর্থের হিসাব ও সাম্প্রতিক অভিযোগ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছেন উদ্যোগটির একদল স্বেচ্ছাসেবক। একই সঙ্গে সংগঠক সুজন, শুভ ও নুর নবী স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মোংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবকেরা বলেন, অসহায় ও দুস্থ মানুষের মুখে এক বেলা খাবার তুলে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুরু থেকেই দাতাদের অনুদান ও আয়-ব্যয়ের হিসাব হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো এবং খাতায় সংরক্ষণ করা হতো বলে দাবি করেন তাঁরা।

লিখিত বক্তব্যে তাঁরা জানান, গত ১২ অক্টোবর দাতা ও স্বেচ্ছাসেবকদের উপস্থিতিতে সুজনের কাছে থাকা ১ লাখ ৫৩ হাজার ৫৬ টাকা অজিয়ার শেখের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের দাবি, বর্তমানে ওই অর্থ অজিয়ার শেখের মনোনীত এক ব্যক্তির কাছে আমানত হিসেবে রয়েছে এবং উদ্যোগের মালামাল তাঁর বাসায় সংরক্ষিত আছে।

অজিয়ার শেখকে সম্মানী দেওয়ার প্রস্তাব, অনুদান সংগ্রহে সুজনের বিকাশ নম্বর ব্যবহার এবং ফেসবুক পেজ পরিচালনা নিয়েও নিজেদের বক্তব্য তুলে ধরেন স্বেচ্ছাসেবকেরা। অজিয়ার শেখকে হুমকি দেওয়ার অভিযোগের সত্যতা তাঁদের জানা নেই বলেও দাবি করেন তাঁরা।

স্বেচ্ছাসেবকেরা বলেন, উদ্যোগটির পরিচালনা নিয়ে তাঁদের কোনো দাবি বা আপত্তি নেই। অজিয়ার শেখের নেতৃত্বে মানবিক কার্যক্রমটি এগিয়ে যাক, এটাই তাঁদের প্রত্যাশা।

সংবাদ সম্মেলনে তাঁরা সংশ্লিষ্ট সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যের ভিত্তিতে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে প্রকৃত তথ্য, আর্থিক হিসাব ও প্রমাণ যাচাই করে মতামত দেওয়ার আহ্বান জানান।

বাপ্পি/সা.এ

Latest articles

রাজবাড়ীতে ২৩ অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে অনুদান

রাজবাড়ীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত আর্থিক অনুদান পেয়েছেন ২৩ জন অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তি।...

নাটোরের বাগাতিপাড়ায় এক ঘণ্টায় শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১

নাটোরের বাগাতিপাড়ায় সন্ধ্যার পর এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ ১১ জন আহত...

আওয়ামী লীগকে জনগণ আর রাজনীতি করতে দেবে না: স্পিকার

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) একটি দুর্নীতিবাজ ও সন্ত্রাসী দল, বাংলাদেশের জনগণ তাদের আর...

শ্রমিক নেতা ইয়াকুব আলীর উপর হামলার প্রতিবাদ ও নিন্দা

গাজীপুরের সী স্টেজ বিডি লিমিটেডের ক্ষনিকের দীর্ঘদিনের বকেয়া পাওনা যায় দাবিতে যখন শ্রমিকরা...

More like this