Homeসর্বশেষনামাজে সিজদারত অবস্থায় ৭০ বছর বয়সী মুসল্লির মৃত্যু

নামাজে সিজদারত অবস্থায় ৭০ বছর বয়সী মুসল্লির মৃত্যু

Published on

spot_img

পঞ্চগড়ের দেবীগঞ্জে মসজিদে এশার ফরজ নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মো. আফসার আলী (৭০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের পঞ্চায়েত পাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আফসার আলী ওই এলাকার মৃত অছিম উদ্দিনের ছেলে। তিনি পঞ্চায়েত পাড়া জামে মসজিদের সাবেক মুয়াজ্জিন এবং জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক বায়তুল মাল সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে সাইকেলে করে এশার নামাজ আদায় করতে মসজিদে যান আফসার আলী। নামাজের তৃতীয় রাকাতে সিজদারত অবস্থায় তিনি অচেতন হয়ে পড়েন। পরে মুসল্লিরা তাঁকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে আফসার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ বেলাল হোসেন।

শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কর্মী ও ইউনিট বায়তুল মাল সম্পাদক মো. আফসার আলীর মৃত্যুতে তাঁরা গভীরভাবে শোকাহত। সিজদারত অবস্থায় তাঁর মৃত্যুকে সৌভাগ্যের বিষয় হিসেবে উল্লেখ করে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

মুহাম্মদ বেলাল হোসেন আরও বলেন, ব্যক্তিজীবনে আফসার আলী ছিলেন নম্র, ভদ্র ও অমায়িক স্বভাবের মানুষ। সাংগঠনিক জীবনেও তিনি ছিলেন অনুগত ও একনিষ্ঠ কর্মী।

তিনি মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক প্রার্থনা করেন।

সাজু/নিএ

Latest articles

চুয়াডাঙ্গায় মাদক মামলার পলাতক দম্পতি গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি সুষম কাওনাইন...

যুক্তরাষ্ট্রের কাছে কখনো আত্মসমর্পণ করবে না ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের ক্ষমতার কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...

ফুসফুস প্রতিস্থাপনে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা, ৩ বছরের সন্তানকে ফিরে পেতে সহায়তা চান সাবিহা

মরণব্যাধি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজে (Interstitial Lung Disease—ILD) আক্রান্ত সাবিহা বিনতে লিপির জীবন বাঁচাতে...

মিষ্টির আসনে উপনির্বাচনে এমপিদের স্বাক্ষর যাচাইয়ে সংসদ সচিবালয়কে ইসির চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক হিসেবে থাকা...

More like this