Homeসর্বশেষনাটোরে নিহত ১৪: আটজনের পরিচয় শনাক্ত, সাত সদস্যের কমিটি গঠন

নাটোরে নিহত ১৪: আটজনের পরিচয় শনাক্ত, সাত সদস্যের কমিটি গঠন

Published on

spot_img

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াতকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে জেলা প্রশাসন।

নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রীবাহী আরপি পরিবহন বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঝরেছে ১৪ প্রাণ। আহত হয়েছেন অন্তত ৩০ জন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে শুরু হয় উদ্ধার তৎপরতা। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। নিহতদের মধ্যে বাসচালকসহ বিভিন্ন বয়সী যাত্রী রয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আট বছর বয়সী এক শিশুও।

নিহতদের মধ্যে শনাক্ত হওয়া আটজন ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাসচালক সোহেল রানা, রাজশাহীর বাগমারা উপজেলার আনোয়ার হক এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার ৫ বাসিন্দা। পটুয়াখালীর মির্জাগঞ্জের আট বছর বয়সী শিশু তানজিলার মৃত্যুর খবরও পাওয়া গেছে।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, জেলা প্রশাসক সুমনী আক্তার, পুলিশ সুপার শরিফুল ইসলাম ও বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

সাজু/নিএ

Latest articles

সাংবাদিক আলিফ হত্যায় শীর্ষ সন্ত্রাসীর ভাগনে শামীম গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফকে আগ্নেয়াস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের...

মিরিঞ্জা পর্যটন স্পটগুলোতে উপচে পড়া ভিড়

শরতের নীল আকাশ, সবুজে ভরা প্রাকৃতি, সারিবাঁধা পাহাড়, মেঘ ও কুয়াশার লুকোচুরি, প্রমত্তা...

শিক্ষকদের বিরুদ্ধে হয়রানিমূলক বদলি ও বিভাগীয় মামলা প্রত্যাহারের দাবি

মো: সাইফুল আলম সরকার, ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন...

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।...

More like this