Homeসর্বশেষসপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে পরার জন্য জন্য এক মাস ধরে শাড়ি...

সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে পরার জন্য জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছি: রুমিন ফারহানা

Published on

spot_img

শারদীয় দুর্গোৎসবকে সর্বজনীন আনন্দের উৎসব হিসেবে উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত এক মাস ধরে একটা একটা করে শাড়ি জমিয়েছি। সপ্তমী, অষ্টমী, নবমীতে এবং দশমীতে পরার জন্য। ঈদে দায়িত্ব বেশি থাকে, পূজায় ঘোরাঘুরি আর আনন্দ বেশি হয় বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

রুমিন ফারহানা বলেন, ‘গত একমাস ধরে একটা একটা করে শাড়ি জমিয়েছি। সপ্তমী, অষ্টমী, নবমীতে এবং দশমীতে পরার জন্য। সুতরাং এই আনন্দও কিন্তু কম না। ঈদে দায়িত্ব বেশি থাকে, পূজায় ঘোরাঘুরি আর আনন্দ বেশি হয়। সুতরাং বুঝতেই পারছেন এটা আমাদের প্রাণের উৎসব।’

তিনি বলেন, ‘আমি এসেছি আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে। আমাদের আবহমান কালের সংস্কৃতি। আমরা ঈদের আনন্দ যেমন একসাথে উপভোগ করি, পূজার আনন্দও কিন্তু কম না।’

তিনি আরও বলেন, ‘সকলের কাছে আমার অনুরোধ থাকবে। উৎসবের রংটা যেন উজ্জ্বল থেকে উজ্জ্বল হয়। এই উৎসবের রঙের মধ্যে যেন কোনো রকম কষ্টের ছাপ না পড়ে। এটা দেখবার দায়িত্ব আমাদের সকলের।’

স্বাধীন/সা.এ.

Latest articles

রাজবাড়ীতে পৃথকস্থা‌নে ট্রেনে কাটা প‌ড়ে নিহত ২

রাজবাড়ী‌তে পৃথক স্থা‌নে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুইজন নারী-পুরুষ নিহত হয়ছেন।  মঙ্গলবার (২০ অ‌ক্টোবর)...

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয় মধ্যবিত্ত সন্তানদের’, নজরুলের পুরোনো পোস্টে শোক

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয় মধ্যবিত্ত সন্তানদের’- গ্রেপ্তার হওয়ার আগে ২০২৩ সালের ৩...

সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়...

‘ওসি মাদকের ডিলার ও পৃষ্ঠপোষক’, বললেন বিএনপি নেতা

রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাদক বেড়ে যাওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ...

More like this