Homeসর্বশেষ সালমানের বাড়িতে হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদার

 সালমানের বাড়িতে হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদার

Published on

spot_img

বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনার পর সালমান খানের উপর হামলার আশঙ্কায়, সালমান খানের নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ।

জানা গেছে, মুম্বাইয়ের বান্দ্রায় সালমানের বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকায় চলাচলকারী গাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় একটি ফুটবল ক্লাব থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিনেতা সরাসরি গুলিবিদ্ধ না হলেও তার গাড়িচালকসহ দুজন আহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পরপরই তদন্তে নামে মুম্বাই পুলিশ। সোমবার রাজস্থানের কোটা রেলস্টেশন থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। মুম্বাই পুলিশের সঙ্গে সমন্বয় করে রাজস্থান পুলিশ ও সংশ্লিষ্ট অপরাধ দমনকারী দল যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে হরিয়ানার দুজন এবং মুম্বাইয়ে বসবাসকারী বিহারের একজন রয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

তদন্তকারীদের ধারণা, হামলার আগে টাইগারের চলাফেরার ওপর নজর রাখা হয়ে থাকতে পারে। নিয়মিত ফুটবল খেলতে যাওয়ার সময়সূচি সম্পর্কে হামলাকারীরা আগে থেকেই জানত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হামলার পর অভিযুক্তরা কীভাবে পালিয়েছে এবং তাদের সঙ্গে আর কারা জড়িত, সেসব বিষয়েও তদন্ত চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভয়েস বার্তা ও পোস্ট ঘিরে ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব বার্তায় লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার দাবি করে টাইগার শ্রফের ওপর হামলার দায় স্বীকার করা হয়েছে বলে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সেখানে সালমান খানের সঙ্গে টাইগারের সম্পর্কের প্রসঙ্গও উঠে এসেছে।

টাইগারের ওপর হামলার পর সালমানের নিরাপত্তা জোরদারের ঘটনাটি নতুন করে আলোচনায় এনেছে ২০২৪ সালের এপ্রিলের গুলির ঘটনাও। ওই বছরের ১৪ এপ্রিল ভোরে বান্দ্রায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি গুলি চালায় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার পর থেকেই অভিনেতার নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।



স্বাধীন/সা.এ.

Latest articles

শিক্ষকদের ‘মিউচুয়াল ট্রান্সফার’ দাবি প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দূরবর্তী ও দুর্গম এলাকায় লটারির মাধ্যমে পদায়ন পাওয়া প্রাথমিক শিক্ষকদের জন্য দ্রুত ‘মিউচুয়াল...

কুমিল্লায় ট্রেনের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী লাইনে চলাচল বন্ধ

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।...

আগামীকাল খুলনা ও মোংলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্দর সম্প্রসারণ, জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও নতুন বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে বৃহস্পতিবার খুলনা ও...

গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী, দিলেন ১ লাখ টাকা

অভাবের তাড়নায় অনাগত সন্তান বিক্রির কথা ভাবতে বাধ্য হওয়া অসহায় গর্ভবতী নারী আঁখি...

More like this

শিক্ষকদের ‘মিউচুয়াল ট্রান্সফার’ দাবি প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দূরবর্তী ও দুর্গম এলাকায় লটারির মাধ্যমে পদায়ন পাওয়া প্রাথমিক শিক্ষকদের জন্য দ্রুত ‘মিউচুয়াল...

কুমিল্লায় ট্রেনের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী লাইনে চলাচল বন্ধ

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।...

আগামীকাল খুলনা ও মোংলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্দর সম্প্রসারণ, জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও নতুন বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে বৃহস্পতিবার খুলনা ও...