Homeসর্বশেষঋণের শৃঙ্খল ভাঙা ও জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীর পাড়ে মানববন্ধন

ঋণের শৃঙ্খল ভাঙা ও জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে বলেশ্বর নদীর পাড়ে মানববন্ধন

Published on

spot_img

বৈশ্বিক ঋণসংকট নিরসন, জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত এবং অর্থনীতির ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বলেশ্বর নদীর পাড়ে রুহিতার বালু মাঠে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ ও ‘পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন’-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে কেন্দ্র করে এসব দাবি সামনে এসেছে।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়া, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, পরিবেশকর্মী মাইনুল ইসলাম রেজা, জাকির হোসেন মুন্সি, স্থানীয় বাসিন্দা হারুন কাজী ও পান্না হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈদেশিক ঋণের বোঝা কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে। ঋণ পরিশোধের চাপের কারণে যেন সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। জলবায়ু অভিযোজনের নামে নতুন ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি। এ সময় তাঁরা কৃষকের ন্যায্যমূল্য, ভূমিহীন মানুষের জমির অধিকার, পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধন থেকে ঋণের শৃঙ্খল ভেঙে অর্থনীতির ওপর জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

কুশল/সাএ

Latest articles

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত 

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার স্বান্তনারের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। শনিবার...

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ‘হাস্যকর’: বিমানমন্ত্রী

পলাতক শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বেসামরিক...

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে মুক্তির নির্দেশ আদালতের

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন...

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে রিয়াদগামী...

More like this