Homeসর্বশেষবাউফলে অসহায় পরিবারকে স্বাবলম্বী করার আশ্বাস মাসুদের

বাউফলে অসহায় পরিবারকে স্বাবলম্বী করার আশ্বাস মাসুদের

Published on

spot_img

পটুয়াখালীর বাউফলে একই পরিবারের চারজনের মানসিক স্বাস্থ্যজনিত সমস্যা ও চরম আর্থিক দুর্দশা নিয়ে সংবাদ প্রকাশের পর অসহায় ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

শুক্রবার (১৬ অক্টোবর) পরিবারটির খোঁজখবর নেন পাশাপাশি অসুস্থ সদস্যদের চিকিৎসা ও পরিবারের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।

জানা গেছে, বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের ইউসুফ হাওলাদার (৭০) ও তাঁর স্ত্রী ফুলচান বেগম (৬০) দীর্ঘদিন ধরে অভাব-অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা বেগম (৩২) মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন বলে স্বজনেরা জানিয়েছেন। অন্যদিকে ছোট ছেলে সবুজ (১৮) নানা শারীরিক অসুস্থতায় আক্রান্ত।

পরিবারের ছয় সন্তানের মধ্যে মেজো ছেলে ছব্দার (২৬) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাঁর সামান্য আয়েই চলে সংসার। কিন্তু পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা, ওষুধ ও দৈনন্দিন খরচ বহন করা তাঁর একার পক্ষে কঠিন হয়ে পড়েছে। ফলে দীর্ঘদিন ধরে চরম কষ্টে দিন কাটছে পরিবারটির।

এ সময় ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, পরিবারটির অসহায় অবস্থার বিষয়টি স্থানীয়ভাবে আগেই আমাকে বলা হয়েছিলো। সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি আবারও আমার নজরে আনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। পরিবারটিকে শুধু সাময়িক সহায়তা নয়, দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তুলতে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি অসুস্থ সদস্যদের উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।এ সময় উপস্থিত জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা অসহায় পরিবারটির পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, পরিবারটির সবচেয়ে বেশি প্রয়োজন নিয়মিত চিকিৎসা ও একটি স্থায়ী আয়ের ব্যবস্থা। তা নিশ্চিত করা গেলে দীর্ঘদিনের অভাব আর অসুস্থতার কষ্ট অনেকটাই কমে আসবে। দীর্ঘদিন অভাব আর অসুস্থতার সঙ্গে লড়াই করা পরিবারটির পাশে সহায়তার হাত বাড়ায় নতুন করে আশার আলো দেখা দিয়েছে। এখন তাঁদের একটাই প্রত্যাশা, চিকিৎসা ও কর্মসংস্থানের আশ্বাস যেন দ্রুত বাস্তবে রূপ নেয়।

Latest articles

স্থানীয় নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত 

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার স্বান্তনারের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। শনিবার...

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি ‘হাস্যকর’: বিমানমন্ত্রী

পলাতক শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বেসামরিক...

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে মুক্তির নির্দেশ আদালতের

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন...

ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত

সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে রিয়াদগামী...

More like this