Homeসর্বশেষদোহাজারীবাসিকে ‘ষড়যন্ত্রকারী’ বলার অভিযোগ : এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ

দোহাজারীবাসিকে ‘ষড়যন্ত্রকারী’ বলার অভিযোগ : এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ

Published on

spot_img

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ফুঁসে উঠেছেন দোহাজারীবাসি। তবে সংসদ সদস্যের পক্ষ থেকে অভিযোগের বিষয়টি বলা হচ্ছে ‘অপপ্রচার’।

দোহাজারীবাসীকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেওয়ার অভিযোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় সংসদ সদস্যের একটি বক্তব্যের প্রতিবাদে স্থানীয় শত শত বাসিন্দা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

​কর্মসূচিতে অংশ নেওয়া ক্ষুব্ধ জনতা- ‘এমপি সাহেব জানেন নাকি, দোহাজারীর ভোটে এমপি আপনি?’, ‘নতুন কোনো দাবি নয়, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন চাই’ এবং ‘দোহাজারী-সাঙ্গু থানা বাস্তবায়ন চাই’ সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাতকানিয়ার পুরানগড় শাহ্ সরফুদ্দিন উচ্চ বিদ্যালয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ। সেখানে প্রস্তাবিত ‘উত্তর সাতকানিয়া’ উপজেলা গঠনের বিরোধিতার প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য দেওয়ার সময় তিনি দোহাজারীর অবস্থানকে ইঙ্গিত করে সংশ্লিষ্টদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে অভিহিত করেন বলে অভিযোগ ওঠে। একই সাথে তিনি ‘উত্তর সাতকানিয়া’বাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​সংসদ সদস্যের দেওয়া ওই বক্তব্যের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দোহাজারীজুড়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এরই জেরে মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদর ও হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে দোহাজারী মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

​পথসভায় স্থানীয় সাংবাদিক জাবের বিন রহমান আরজু বলেন, “দোহাজারী দক্ষিণ চট্টগ্রামের একটি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। এলাকার সার্বিক উন্নয়ন ও সম্মানের সাথে দোহাজারীবাসী কোনো আপস করবে না। এখানকার মানুষকে ‘ষড়যন্ত্রকারী’ আখ্যা দেওয়া অত্যন্ত অপমানজনক ও দুঃখজনক। সংসদ সদস্যের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে দোহাজারীর সর্বস্তরের মানুষ গভীরভাবে ক্ষুব্ধ।”

​সমাবেশ থেকে বিক্ষোভকারীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দোহাজারীবাসীর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়া হলে মহাসড়ক অবরোধসহ লাগাতার ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

​অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​তবে এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন সংসদ সদস্যের ব্যক্তিগত প্রেস সচিব মনজুর মোহাম্মদ। দোহাজারীবাসীকে উদ্দেশ্য করে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, “দোহাজারী পৌরসভা ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে চট্টগ্রাম-১৪ আসনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনপদ। দোহাজারীবাসীর প্রতি মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি মহোদয়ের আন্তরিকতা ও দায়বদ্ধতা অপরিসীম। একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন- দোহাজারীবাসীকে হেয় বা অসম্মান করার উদ্দেশ্যে মাননীয় এমপি মহোদয় কোনো বক্তব্য দেননি। ‘ষড়যন্ত্রকারী’ শব্দটি দোহাজারীর সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলা হয়নি; বরং তাঁর বক্তব্যে পতিত স্বৈরাচার ও গুপ্ত বটবাহিনীকে বোঝানো হয়েছে, যাদের বিরুদ্ধে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে অপপ্রচার ছড়ানোর অভিযোগ রয়েছে। তাই কোনো তথ্য যাচাই না করে বিভ্রান্ত না হওয়ার জন্য দোহাজারীবাসীর প্রতি অনুরোধ জানানো হচ্ছে।”

Latest articles

ইরানকে নতি স্বীকারে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না বলে আবারও স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট...

‘জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়’, নেহা-দীপকের পাশে বিরোধীরা

ভারতের জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে দুই তরুণ নেতাকে আটক করার...

সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী সরাসরি ও ট্রানজিট...

শর্তের তোয়াক্কা নেই, রাতভর চলছে বালু উত্তোলন

রাত তখন ১১টা। চারপাশে নীরবতা, অন্ধকারে ডুবে আছে মহেশখালী চ্যানেল। এর মধ্যেই চ্যানেলের...

More like this

ইরানকে নতি স্বীকারে বাধ্য করার চেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না বলে আবারও স্পষ্ট করেছেন দেশটির প্রেসিডেন্ট...

‘জাতীয় পতাকা ওড়ানো অপরাধ নয়’, নেহা-দীপকের পাশে বিরোধীরা

ভারতের জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে দুই তরুণ নেতাকে আটক করার...

সৌদি আরবগামী ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে সৌদি আরবগামী সরাসরি ও ট্রানজিট...