Homeসর্বশেষডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২০

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২০

Published on

spot_img

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মোট চারজনের মৃত্যু হয়। এরপর মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়।

অন্যদিকে, অক্টোবরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭৬ জন। সব মিলিয়ে চলতি বছরের ১৪ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২১ জনে।

নতুন করে ১ হাজার ৯২০ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

কুশল/সাএ

Latest articles

সাভারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদানী সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ...

ছিনতাইয়ের সতর্কবার্তা, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

বিমান ছিনতাইয়ের সতর্কবার্তা পাওয়ার পর ভারতের এয়ার ইন্ডিয়ার ফ্রাঙ্কফুর্ট থেকে নয়াদিল্লিগামী একটি ফ্লাইট...

গোপালপুরের হেমনগরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাখারিয়া গ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রমের...

৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে গ্রেপ্তার ১

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ...

More like this