Homeসর্বশেষবগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পরিদর্শক

বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন ওসি, বদলি আরও ৫ পরিদর্শক

Published on

spot_img

বগুড়ার আদমদীঘি ও শেরপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জেলার আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন থানা ও ইউনিটে বদলি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই দায়িত্ব বণ্টন ও বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী, বগুড়া সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জামিরুল ইসলামকে আদমদীঘি থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. একরামুল হোসাইনকে শেরপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে পৃথক আরেকটি আদেশে আরও পাঁচ পুলিশ পরিদর্শককে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে মোসা. খুরশীদা বানু (কনা)-কে পুলিশ কন্ট্রোল রুমে, মো. আমবার হোসেনকে ক্রাইম অ্যান্ড অপস শাখায়, খন্দকার ফরিদ হোসেনকে স্টেডিয়াম পুলিশ ফাঁড়িতে, মো. কামরুজ্জামানকে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এবং মো. নুর আলমকে সদর পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সাজু/নিএ

Latest articles

অফিস কক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সরকারি বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম...

নতুন সংঘাতের প্রস্তুতি, ক্ষেপণাস্ত্র-ড্রোন সক্ষমতা পুনর্গঠন করছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কায় প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী করছে ইরান।...

চরমোন্তাজে স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্বপূর্ণ পদ শূন্য, একই দিনে ২ নবজাতকের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন চরমোন্তাজে একই দিনে দুই নবজাতকের মৃত্যু হয়েছে।...

নন্দীগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ

বগুড়ার নন্দীগ্রামে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন...

More like this