Homeসর্বশেষনেত্রকোণায় অবৈধ বেকারিতে অভিযান, জরিমানা আদায়

নেত্রকোণায় অবৈধ বেকারিতে অভিযান, জরিমানা আদায়

Published on

spot_img

নেত্রকোণায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ‘নিউ বনবিথী’ নামের একটি বেকারি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) নেত্রকোণা সদর উপজেলার হোসেনপুর এলাকার ঢাকা বাসস্টেশনে পরিবেশ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে কারখানার সার্বিক পরিবেশ উন্নয়ন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পর কারখানা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। অভিযানে নেত্রকোণা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাজু/নিএ

Latest articles

জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ, কুমিল্লা মহানগরী কার্যালয়ে ভাঙচুর

কুমিল্লা নগরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।...

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, ক্ষোভ ওমর সানীর

স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনের প্রতিবাদ জানিয়েছেন...

আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি, কারাগারে পাঠানোর আদেশ

‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াসের জামিন শুনানিকে কেন্দ্র করে ঢাকার...

ড্রোন হামলায় রাশিয়ায় একদিনে ১৭ বাংলাদেশির মৃত্যু

চাকরির প্রলোভনে ওয়ার্ক পারমিট ভিসায় রাশিয়ায় নিয়ে যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে...

More like this