কিশোরগঞ্জের করিমগঞ্জে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)।শনিবার (১০অক্টোবর/২৬)দুপুর সোয়া একটার দিকে উপজেলার নানশ্রী গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোনও জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের মো. হৃদয় মিয়া (২৮) এবং হবিগঞ্জের মো. জসিম মিয়া (২৭) ও মো. কালা মিয়া (২৬)। এসআরবি-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে নানশ্রী গ্রামে অভিযান চালান ব্যাটালিয়নের সদস্যরা।
এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁদের আটক করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বস্তা দুটি তল্লাশি করে ১৭ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা গাঁজা ও জব্দ করা মুঠোফোনসহ তাঁদের করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সাজু/নিএ


