Homeসর্বশেষহাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৪৯

Published on

spot_img

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৪৯ জন।

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৪৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮১ জন। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৯৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৭৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।

বাপ্পি/সা.এ

Latest articles

দুই কিডনি বিকল বিএনপি নেতা লতিফের, দুর্দিনে দলীয় সহযোগিতা না পাওয়ার আক্ষেপ

ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিএনপির মূল দলের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন ধামসোনা ইউনিয়ন...

দুর্গাপূজার প্রস্তুতি শেষ পর্যায়ে, বাড়ছে প্রতিমাশিল্পীদের ব্যস্ততা

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বরণ করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শেষ...

শরীর নিয়ে কটাক্ষ, অবশেষে মুখ খুললেন ক্যাটরিনা

সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের নানা মন্তব্য যেন নিজের আত্মবিশ্বাস, আত্মমর্যাদা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্তকে...

দাবানলের বিষাক্ত ধোঁয়ায় বায়ুদূষণ, বন্ধ অনেক স্কুল

ইন্দোনেশিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোতেও। বিবিসি'র...

More like this